রসূলদের ( সাঃ) স্বাভাবিক জীবন যাপন
সূরা আল-ফুরকান:20 - আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি। দেখি,তোমরা সবর কর কিনা।
সূরা যিলযাল:6 - সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
সূরা যিলযাল:7 - অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
সূরা যিলযাল:8 - এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।মরা সবর কর কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন।
সূরা আল আ’রাফ:8 - আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।
সূরা আল আ’রাফ:9 - এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো।

সূরা ইব্রাহীম:7 - যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদিঅকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।



Comments